ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রাঙ্গুনিয়ায় মিয়াজি বাড়ি ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে খতমে বোখারী শরীফের আয়োজন
দেলোয়ার হোসাইন রোশাই
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 12:06 PM

রাঙ্গুনিয়ায় মিয়াজি বাড়ি ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে খতমে বোখারী শরীফের আয়োজন

রাঙ্গুনিয়ায় মিয়াজি বাড়ি ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে খতমে বোখারী শরীফের আয়োজন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হযরত খলিলুর রহমান ( রহ.) বার্ষিক ওরশ শরীফ উদযাপন উপলক্ষে মিয়াজী বাড়ি ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে রোববার রাতে খতমে বোখারী ও খতমে কুরআন শরীফ পাঠের শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড.মুহাম্মদ আবদুল মাবুদের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার নির্বাচনে কাউন্সিল পদপ্রার্থী ও ওরশ পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন শাহ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদরাসার শায়খুল হাদীস মুফতি হাফেজ মাওলানা সোলাইমান আনছারী,বক্তব্য রাখেন, আরবি প্রভাষক হাফেজ আনিসুজ্জামার কাদেরী,শাহ আমানত শাহ জামে মসজিদের খতিব শাহা সাহেব, ইউনুস তৈয়বী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খোরশেদ আলম, মাওলানা জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক ও প্রভাষক বৃন্দ।

এদিকে বিকাল তিনটা থেকে মাজার সংলগ্ন ঘাটচেক জামে মসজিদ প্রাঙ্গণে শুরু হয় খতমে বোখারী ও খতমে কুরআন শরীফ পাঠ। এতে অংশগ্রহণ করেন চন্দ্রঘোনা তৈয়বীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব চৌধুরী, রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন তৈয়বী,পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন নুর,রানীরহাট ফাযিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, গোছরা নঈমীয়া তৈয়বীয়া ফাযিল মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন,উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক কাদেরী,সহ সভাপতি মাওলানা আবদুল রহমান জামী প্রমুখ।

আলোচনা সভার শেষে দেশবাসী, প্রবাসি ও এলাকাবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মুফতি সোলাইমান আনছারী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status