ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
তুরস্ককে এফ-৩৫ দেবে না যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 11:39 AM

তুরস্ককে এফ-৩৫ দেবে না যুক্তরাষ্ট্র

তুরস্ককে এফ-৩৫ দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি নিয়ে নীতির পরিবর্তন হবে না বলে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তা।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়-পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল তা প্রত্যাহার করবে না বর্তমান জো বাইডেন প্রশাসন।খবর রয়টার্সের।

তিনি বলেন, আমেরিকার কাছ থেকে এফ-৩৫ পেতে হলে তুরস্ককে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

জন কিরবি রোববার এক বক্তব্যে বলেন, এফ-৩৫ ও এস-৪০০ একসঙ্গে রাখা যাবে না। এস-৪০০-এর ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

কিরবি আরও বলেন, তুরস্ক গত এক দশকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার পরিবর্তে মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট কেনার সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু তা না করে আমেরিকার এফ-৩৫ জঙ্গিবিমান কেনার যোগ্যতা হারিয়েছে আঙ্কারা।

 রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনা প্রথম ন্যাটো জোটভুক্ত দেশ। ২০১৭ সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে ৫২০ কোটি ডলারের চুক্তি করে তুরস্ক। ২০১৯ সালের জুলাই মাসে এ ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রক্রিয়া এখনও চলছে।

মার্কিন সরকার ২০১৭ সাল থেকেই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে আসছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status