ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে জমির খতিয়ান তৈরির মুলহোতা আটক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 11:18 AM

ঠাকুরগাঁওয়ে জমির খতিয়ান তৈরির মুলহোতা আটক

ঠাকুরগাঁওয়ে জমির খতিয়ান তৈরির মুলহোতা আটক

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের কোর্ট চত্বর এলাকায় তারেক কম্পিউটারের মালিক তারেককে হাতানাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান অভিযান পরিচালনা করেন। এ সময় জমির জাল এস এ খতিয়ান বানানোর সময় মুল হোতা ওই প্রতিষ্ঠানের মালিক তারেককে হাতে নাতে আটক করা হয়। উদ্ধার করা জাল খতিয়ানের কপিসহ অন্যান্য ভুয়া কাগজপত্র।

এছাড়া আটককৃত ব্যক্তি জেলা প্রশাসক কার্যালয় রেকর্ডরুমের কর্মকর্তা ও কর্মচারীদের সিল ও স্বাক্ষর জাল করে নকল খতিয়ান তৈরি করতো। তাকে আটকের পর একটি সংগঠনের নেতা অভিযুক্ত ব্যক্তি ছাড়ানোর জোর তদবির চালায়।

কিন্তু প্রশাসন তার তদবিরের কর্নপাত না করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, তাকে আটকের পর থানা হেফাজেতে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে। এছাড়া তার বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয় রেকর্ডরুমের আব্দুল গফুর বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, এ ধরনের ব্যক্তির কাছ থেকে সতর্ক থেকে জাল চক্রের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা প্রদান করতে আহবান জানান।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status