|
দুই কোটি টাকার তক্ষকসহ পাচারকারী আটক
নতুন সময় প্রতিবেদক
|
|
দুই কোটি টাকার তক্ষকসহ পাচারকারী আটক কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুন্সিরহাট এলাকা থেকে তক্ষক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ রঞ্জন বারিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে কারা আছে জানার চেষ্টা করছি। উদ্ধারকৃত তক্ষকটির দাম ২ কোটি টাকা হবে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তক্ষকটি বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
