ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 26 January, 2021, 8:21 PM

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর ধামইরহাটে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোমবার (২৫ জানুয়ারি) উপজেলা আড়ানগর ইউনিয়নের চৈতন্যপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ তাকে আটক করে।

আটক যুবকের নাম আরমান প্রামাণিক (২২)। তিনি নওগাঁ শহরের চকদেবপাড়া মহল্লার তাহের প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের চৈতন্যপুর এলাকায় সরকারি রাস্তার সংস্কার কাজে গত ১০ দিন থেকে শ্রমিক হিসেবে আরমান প্রামাণিক কাজ করে আসছিলেন। এ সময়ে ওই স্কুলছাত্রীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় ৭টার দিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ছাত্রীর চিৎকারে তার মা ও স্থানীয়রা এগিয়ে আসলে আরমান পালানোর চেষ্টা করেন।

তবে স্থানীয়রা তাকে আটক করতে সক্ষম হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও আরমানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোন্নাফ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আসামি আরমান হোসেনকে আটক করে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status