ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শপথ নিয়েই টুইট করলেন বাইডেন-কামালা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 January, 2021, 12:58 PM

শপথ নিয়েই টুইট করলেন বাইডেন-কামালা

শপথ নিয়েই টুইট করলেন বাইডেন-কামালা

শপথ গ্রহণের পরপরই টুইট করেছেন করেছেন  যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি লিখেছেন, সংকট মোকাবেলায় নষ্ট করার মত সময় আমার হাতে নেই। এ কারণেই আমি ওভাল অফিসে গিয়ে সরাসরি কাজে যোগ দিচ্ছি।

টুইটে আমেরিকার পরিবারগুলোর জন্য দ্রুত পদক্ষেপের মাধ্যমে পরিত্রাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নতুন প্রেসিডেন্ট।

এদিকে শপথ গ্রহণের পর টুইট করে বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও। তিনি লিখেছেন, জনগণকে সেবা প্রদানের জন্য আমি প্রস্তুত।

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ক্যাপিটল হিলের চত্বরে তাদের অভিষেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। পাশাপাশি প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিস।

এর আগে প্রখ্যাত মার্কিন সংগীত শিল্পী লেডি গাগার কণ্ঠে পরিবেশিত হয় আমেরিকার জাতীয় সংগীত।

কামালা হ্যারিসের শপথের পরই মঞ্চে আসেন আরেক মার্কিন সংগীত শিল্পী জেনিফার লোপেজ। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী জো বাইডেনকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট। সংবিধানের অনুসারে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতি দেন বাইডেন।

শপথের পর দেয়া বক্তব্যে ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমেরিকাকে নতুন করে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বাইডেনের স্ত্রী জিল বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা, বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ, ডেমোক্র্যাট নেতৃবৃন্দ, পদস্থ কর্মকর্তা, হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ আমন্ত্রিত অতিথিরা।

করোনা ও নিরাপত্তাজনিত কারণে এক প্রকার লকডাউনে ছিল ক্যাপিটল হিল। আয়োজন নির্বিঘ্ন করতে মোতায়েন করা হয় ২৫ হাজার সেনা সদস্য।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status