ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ছুটি চাওয়ায় অশ্লীল প্রস্তাব: অফিসারকে নারীদের গণধোলাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 8:28 PM

ছুটি চাওয়ায় অশ্লীল প্রস্তাব: অফিসারকে নারীদের গণধোলাই

ছুটি চাওয়ায় অশ্লীল প্রস্তাব: অফিসারকে নারীদের গণধোলাই

ভাইয়ের অসুস্থতাজনিত কারণে অফিস থেকে ছুটি চাওয়ায় এক নারীকর্মীকে অশালীন প্রস্তাব দেয় অফিসার। এ ঘটনায় অফিসের অন্যান্য নারীকর্মীরা মিলে পিটুনি দিয়েছে অভিযুক্ত অফিসারকে। ঘটনাটি ঘটেছে ভারতের যোধপুর পুরনিগমের অফিসে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত অফিসারের নাম ধর্মেন্দ্র গেহলট। তার বিরুদ্ধে অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই বিধবা নারীকর্মীকে নানাভাবে উত্যক্ত করে আসছিলেন তিনি। ওই নারীর ভাই গত রোববার অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। ওই নারী অফিসে ফোন করে একদিনের ছুটি চান। সেই সুযোগে অফিসার ধর্মেন্দ্র গেহলট নারীকে অশালীন প্রস্তাব দেন। জানান, ছুটি তিনি মঞ্জুর করতে পারেন যদি ওই নারী তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। এমনকি শারীরিক মিলনে রাজি থাকলে ওই নারীর ভাইয়ের চিকিৎসার জন্য টাকা দেওয়ার প্রস্তাবও দেন অফিসার।

এরপরই ওই নারী ‘এই ধরনের কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তাকে একদিনের জন্য অনুপস্থিত হিসেবে উল্লেখ’ করতে বলে ফোন রেখে দেন।

এই ঘটনার পরদিনই ওই নারীকর্মীর ভাইয়ের মৃত্যু হয়। ভাইয়ের অন্ত্যেষ্টি সম্পন্ন হওয়ার পর তিনি পুরনিগমে ফিরে বাকি নারীকর্মীদের সমস্ত ঘটনা জানান। নিজের ফোনে অভিযুক্ত ওই স্যানিটাইজেশন অফিসারের সঙ্গে হওয়া কথাবার্তা রেকর্ড করে রেখেছিলেন। তা সবাইকে শোনান। সমস্ত কিছু শুনে ক্ষিপ্ত নারীকর্মীরা মিলে দল বেঁধে ধর্মেন্দ্র গেহলটের ঘরে গিয়ে তাকে মারধর করেন।

পরে স্যানিটাইজেশন অফিসার ধর্মেন্দ্র গেহলটকে সাসপেন্ড করা হয়। এই অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ ওই নারীর কাছ থেকে প্রমাণ হিসেবে অডিও ক্লিপও নিয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status