ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য করা নিয়ে যা বললেন সানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 8:37 PM

ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য করা নিয়ে যা বললেন সানি

ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য করা নিয়ে যা বললেন সানি

কর্ণজিৎ কৌর বোহরা থেকে সানি লিওন হওয়া- সহজ ছিলো না রাস্তাটা। কিন্তু তিনি সেই চড়াই-উৎরাই পেরতে ভয় পাননি। এগিয়ে গিয়েছেন সাহসে ভর করে। ভারতে ফিরে এসে বলিউড ছবিতে কাজ করার সময়েও একাধিক সমালোচনা ও কটূক্তির শিকার হয়েছিলেন তিনি।

আজ সানি হেভিওয়েট পর্ন-তারকা থেকে বলিউডের অভিনেত্রী। শুরুর দিকে একাধিক ছবিতে কেবল ঘনিষ্ঠ দৃশ্য ও নগ্ন দৃশ্যে অভিনয় করার সুযোগই আসতো তার কাছে। অনেকের মতে, তার কারণ তার অতীত পেশা। কিন্তু আজ তাকে অন্য ধরনের চরিত্রেও দেখতে অভ্যস্ত হয়ে আসছেন দর্শকরা।

মুক্তি পেতে চলেছে বিক্রম ভট্টের অ্যাকশন ছবি ‘অনামিকা’। সেই ছবির প্রসঙ্গেই সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন সানি।

এই ধরনের অ্যাকশন ছবিতে অভিনয় করার শখ তার অনেক দিনের। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ার দিকে। প্রশ্নকর্তা জানতে চাইলেন, ঘনিষ্ঠ বা নগ্ন দৃশ্য করার সময়ে সেটে উপস্থিত কলাকুশলীদের নিয়ে কি অস্বস্তি হয়? অভিনেত্রী জানান, ঘনিষ্ঠ দৃশ্যকে তিনি আর পাঁচটি দৃশ্যের মতোই দেখেন। ‘ডিজনি’ শো ছাড়া এখন বহু ছবি বা ওয়েব সিরিজেই এই ধরনের দৃশ্যের প্রয়োজন পড়ে। তাই তিনি অন্য কিছু না ভেবে অভিনয়েই মন দেন। তবে হ্যাঁ, সেটে উপস্থিত কলাকুশলীরা যেন অস্বস্তিকর পরিবেশ তৈরি না করেন, সে দিকে খেয়াল রাখাটা জরুরি। যদি কারও উদ্দেশ্য খারাপ হয়, তাকে তখনই সেট থেকে বের করে দেওয়া হয়। তাই পরিবেশটাকে সহজ করে দেওয়ার দায়িত্ব থাকে নির্মাতাদের উপর।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status