ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রমিকবান্ধব বাংলাদেশ দূতাবাস কাতার
কাজী শামীম, কাতার
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 7:41 PM

শ্রমিকবান্ধব বাংলাদেশ দূতাবাস কাতার

শ্রমিকবান্ধব বাংলাদেশ দূতাবাস কাতার

প্রতিদিন নানাভাবে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা করে যাচ্ছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন এনডিসি এর নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের সব ধরনের সেবা প্রদান নিশ্চিত করছেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা।

গত বুধবার কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে এসে সহায়তার জন্য আবেদন জানান ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার পাকশী মইল ইউনিয়ন, পরমানন্দ পুর গ্রামের বাসিন্দা মোঃ বাইজিদ মিয়া।

গত দুই মাস পূর্বে বাংলাদেশি প্রবাসী বাইজিদ মিয়া কনস্ট্রাকশন কাজে মারাত্মক দূর্ঘটনার স্বাীকার হন। মুখমন্ডলের ছোঁয়াল এর হাড় ভেঙ্গে যায়, সামনের ও ভিতরের সারীর কয়েকটি দাঁত নড়েচড়ে। এছাড়া দুই পায়ের হাড় ভেঙ্গে যায়। বর্তমানে হামাদ মেডিকেল কর্পোরেশনে তার চিকিৎসা চলছে।

কতারস্থ বাংলাদেশ দূতাবাসে আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রম প্রথম সচিব তনময় ইসলাম এবং শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সহযোগিতায় রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন এনডিসি আহত প্রবাসী বাইজিদ মিয়াকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

আহত প্রবাসী বাইজিদ মিয়া দূতাবাসের সিড়ি দিয়ে উপরে উঠতে সমস্যা হবে বিধায় শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান নিচে এসে তার সর্বপ্রকার খবর নেন এবং তাকে সকল ধরনের সেবা প্রদানের আস্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামীম চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতার এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামীম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status