ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
চীনে ৬২০ কিলোমিটার বেগে চললো ভাসমান ট্রেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 6:32 PM

চীনে ৬২০ কিলোমিটার বেগে চললো ভাসমান ট্রেন

চীনে ৬২০ কিলোমিটার বেগে চললো ভাসমান ট্রেন

হাইস্পিড ট্রেন প্রযুক্তিতে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোকে বেশ কয়েক কদম পেছনে ফেলে দিয়েছে চীন। সম্প্রতি দেশটি ‘ম্যাগলেভ’ প্রযুক্তি নির্ভর এক প্রোটোটাইপ ট্রেনের পরীক্ষা চালিয়েছে। অতি উন্নত প্রযুক্তির এই ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ৬২০ কিলোমিটার।

‘ম্যাগলেভ’ শব্দটি এসেছে ম্যাগনেটিক লেভিটেশন শব্দ যুগল থেকে। অর্থাৎ এই প্রযুক্তিতে ট্রেনকে তড়িৎ চুম্বকীয় শক্তির দ্বারা উত্তোলন করে প্রায় ভাসমান অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়া হয়। এর ফলে ট্রেন লাইনের সঙ্গে ইঞ্জিন বা কামরার ঘর্ষণ হয় না। ফলে গতি অনেক বাড়িয়ে দেয়া যায়।

চীনের এই প্রোটোটাইপ ট্রেনটি তৈরি করেছেন দ্যা সাউথওয়েস্ট জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এই ট্রেনে কোনও চাকা নেই। এই ট্রেনটি চুম্বকীয় বলেই রেল লাইনের উপর ভাসমান অবস্থায় থাকে ট্রেনটি। ৬৯ ফুটের এই প্রোটোটাইপটি বুধবার চীনের চেংদু-তে প্রকাশ্যে আনা হয়। সূত্র: সিএনএন


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status