ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশ্যে এলেন ‘নিখোঁজ’ জ্যাক মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 4:20 PM

প্রকাশ্যে এলেন ‘নিখোঁজ’ জ্যাক মা

প্রকাশ্যে এলেন ‘নিখোঁজ’ জ্যাক মা

কয়েক মাস ‘নিখোঁজ’ থাকার পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন চীনা ধনকুবের জ্যাক মা। বুধবার ঝেজিয়াং প্রদেশে একটি অনলাইন অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তিয়ানমু নিউজ জানিয়েছে, এদিন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের নিয়ে আয়োজিত অনলাইন কনফারেন্সে বক্তব্য রাখেন জ্যাক মা।

গত বছরের অক্টোবরে চীন সরকারের নীতি নিয়ে সমালোচনা করেন জ্যাক মা। এরপরই তার মালিকানাধীন অ্যান্ট গ্রুপ নিয়ে তদন্তে নামে কর্তৃপক্ষ। ওই মাস থেকেই জ্যাক মাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। টিভি অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার উপস্থিতি চোখে পড়েনি। অনেকে ধারণা করছিলেন সরকারের সমালোচনা করায় তাকে আটক করা হয়েছে।

নভেম্বরে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, জ্যাক মার বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে চীন সরকার। বড়দিনের ঠিক আগে আলিবাবা গ্রুপ হোল্ডিং নিয়ে তদন্তের আদেশ দেওয়া হয়। জ্যাক মার আরেক কোম্পানি অ্যান্ট গ্রুপের ব্যবসাও গুটিয়ে আনতে বলা হয়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status