ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রাজপরিবারের সমালোচনা করায় থাই নারীর ৪৩ বছরের কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 4:10 PM

রাজপরিবারের সমালোচনা করায় থাই নারীর ৪৩ বছরের কারাদণ্ড

রাজপরিবারের সমালোচনা করায় থাই নারীর ৪৩ বছরের কারাদণ্ড

থাইল্যান্ডে রাজপরিবারের সমালোচনা করায় এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দেশটিতে রাজপরিবারের অবমাননায় এখন পর্যন্ত এটিই সবচেয়ে কঠোর সাজা।

অভিযোগে বলা হয়েছে, এনচান নামের ৬৩ বছর বয়সী সাবেক ওই সরকারি কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে রাজপরিবারকে কটাক্ষ করে অডিও পোস্ট করেছিলেন।

থাইল্যান্ডের ‘লেইজ ম্যাজেস্টি’ আইনে রাজতন্ত্রের যে কোনো ধরনের অপমান বা অবমাননা নিষিদ্ধ। বিশ্বের যেসব দেশে এখনো এ ধরনের আইন আছে তার মধ্যে থাইল্যান্ডের আইনটিই সবচেয়ে কড়া। তবে ঠিক কোন কোন বিষয় অবমাননাকর বিবেচিত হবে, বিতর্কিত ওই আইনে তা সুনির্দিষ্ট করা হয়নি।

থাই রাজতন্ত্রে যা কিছুই রাজা, রানি, উত্তরাধিকারী কিংবা শাসকের বিরোধিতা হিসেবে চিহ্নিত হয়, তার কারণেই নাগরিকদের সাজা হওয়ার সুযোগ আছে।

২০১৪ ও ২০১৫ সালে ইউটিউব ও ফেইসবুকে অডিও ক্লিপগুলো পোস্ট ও শেয়ার করার ২৯টি অভিযোগ এনচান স্বীকার করে নিয়েছেন বলে তার আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

থাই এ নারীকে প্রথমে ৮৭ বছরের কারাদণ্ড দেয়া হলেও দোষ স্বীকার করায় তা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়।

এনচান চাইলে তার এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে তার আইনজীবী জানিয়েছেন। সূত্র: বিবিসি

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status