ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফরিদপুরে বাস উল্টে নিহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 2:15 PM

ফরিদপুরে বাস উল্টে নিহত ৩

ফরিদপুরে বাস উল্টে নিহত ৩

ফরিদপুরের বগাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বুধবার বেলা ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, বাসটি যাত্রী নিয়ে মাওয়া থেকে ভাঙ্গা উপজেলায় যাচ্ছিল।

বেলা ১২টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল টলপ্লাজার আইল্যান্ডে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status