ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বৃষ্টি শেষ, খেলা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 1:15 PM

বৃষ্টি শেষ, খেলা শুরু

বৃষ্টি শেষ, খেলা শুরু

দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। মাঠে ফেরার কিছুক্ষণ পরই বৃষ্টির হানায় বন্ধ হয়ে যায় ম্যাচ। মাত্র ৩.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি শুরু হয়। আধাঘণ্টার বেশি খেলা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ সংগ্রহ করেছে সফরকারীরা।

এর আগে বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, নাগরিক টিভি ও টি স্পোর্টস চ্যানেল।

এতোদিন পর খেলতে নেমে ছয়টি পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো ২১ বছর বয়সী ডানহাতি পেসার হাসান মাহমুদের। এছাড়া টাইগারদের একাদশে ফিরেছেন দুই বড় নাম মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ছিলেন না মুশফিক। আর তখন আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় খেলতে পারেননি সাকিবও।

এর বাইরে একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও রুবেল হোসেন। শেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।

বাংলাদেশের ১৩৪তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেক হলো গতির ঝড়ে মুগ্ধ করা হাসানের। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বাদ পেয়েছেন তিনি। গতবছরের মার্চে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে। সেদিন ৪ ওভারে ২৫ রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ ম্যাচে তার নামের পাশে রয়েছে ২০টি উইকেট।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজে অভিষেক হয়েছে ছয় ক্রিকেটারের। তারা হলেন আকিল হোসেন, আন্দ্রে ম্যাকার্থি, চামার হোল্ডার, জশুয়া ডি সিলভা, কাইল মায়ারস এবং এনক্রুমাহ বোনার।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status