ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ শ্রাবন্তী-পুত্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 11:51 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 20 January, 2021, 11:53 AM

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ শ্রাবন্তী-পুত্র

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ শ্রাবন্তী-পুত্র

টলিউডের ‘স্টারকিড’ অভিমন্যু চট্টোপাধ্যায়ও এখন আলোচনায় মা শ্রাবন্তীর জন্য। বিয়ে ইস্যুতে বরাবরই আলোচনায় থাকেন শ্রাবন্তী চট্টপাধ্যায়। আর মায়ের কারণেই পরিচিত মুখ অভিমন্যু চট্টোপাধ্যায়ও এখন আলোচনায়।

অভিনেত্রী শ্রাবন্তীর একমাত্র ছেলে তাঁর সুন্দরী প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে একান্ত ছুটি কাটিয়েছেন রাজস্থানে। কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ‘ট্রাভেল ডায়েরিজ’ থেকে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ট সময়ের ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানেই তাঁকে ‘জান’ সম্বোধন করে প্রেমিকের প্রতি নিজের ভালবাসা প্রকাশ করেছেন দামিনী।

অভিমন্যু-দামিনীর এই সম্পর্ক কেন জানি ভাল চোখে নেন নি নেটিজেনরা। তাই মা শ্রাবন্তীকে ঘিরে না অশ্লীল মন্তব্য অভিমন্যুর দিকে। কটাক্ষ করে কেউ লিখেছে, ‘প্রার্থনা করি সারা জীবন যেন এক জনের সঙ্গেই কাটাও’, কেউ আবার লিখেছেন, ‘মা-ছেলে একদম রেডি নতুন অ্যাফেয়ারের জন্য’। ট্রোলের হাত থেকে রেহাই পাননি দামিনীও। ‘গোল্ড ডিগার’ বা ‘শাকচুন্নি’র মতো কটু বাক্য শুনতে হয়েছে তাকে।

প্রেমিকার সঙ্গে ছবি দিলেও, অভিমন্যুর পোস্টে ‘চেক-ইন’ ছিল ব্রাত্য। কিন্তু দামিনী তাঁর প্রোফাইলে নিজের একটি ছবি শেয়ার করে রাজস্থানে চেক-ইন করেছিলেন। সেখান থেকে দুয়ে দুয়ে চার করে হিসাব মিলিয়ে নিতে অসুবিধা হয়নি নেটাগরিকদের।

ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে ভাবিত নন শ্রাবন্তী। এই বয়সে প্রেমের সম্পর্কে জড়ানোকে স্বাভাবিক বলেই মনে করেন অভিনেত্রী। ছেলে অভিমন্যু এবং তাঁর বান্ধবী এ ধরনের ট্রোল বা কুরুচিকোর মন্তব্যে কর্ণপাত করেন না। নিজেদের মতো করে নিজেদের শর্তে বাঁচতে বিশ্বাসী তাঁরা।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status