ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বে করোনায় আক্রান্ত ৯ কোটি ৬১ লাখ ছাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 11:00 AM

বিশ্বে করোনায় আক্রান্ত ৯ কোটি ৬১ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় আক্রান্ত ৯ কোটি ৬১ লাখ ছাড়ালো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা ৯ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২০ জানুয়ারি) সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৬১ লাখ ২০ হাজার ২৪৪ জনে।

এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ৫৪ হাজার ৫৬০ জনে। করোনা থেকে বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ কোটি ২৯ লাখ ৩০ হাজার ৯৫০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় চীনের উহানে। সদ্য সমাপ্ত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ছয়জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৫ লাখ ৮১ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৫৫৬ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৮৫ লাখ ৭৩ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৯১ জনের।

মৃতের সংখ্যায় এর পরেই রয়েছে মেক্সিকো। দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন। তারপরেই রয়েছে যুক্তরাজ্য। সেখানে ৯১ হাজার ৬৪৩ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মঙ্গলবার আগের ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৪২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, ৭০২ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৩১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৯৯ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৭৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ১৮ শতাংশ।

নতুন যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ১৮ জন বা ৭৫ দশমিক ৭৭ শতাংশ এবং নারী এক হাজার ৯২৪ জন বা ২৪ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৬৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৫৭ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status