ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 9:33 PM

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আব্দুল হক (৩০) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়েছে।  

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে জোহানেসবার্গ শহরের ব্রিক্সটন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

বাংলাদেশি প্রাবাসীরা জানান,  নিহত আব্দুল হকের বাড়ি নোয়াখালীর বজরা এলাকায়। কয়েক বছর ধরে ওই এলাকায় তিনি ব্যবসা করছিলেন।

তারা আরো জানান, মঙ্গলবার সকালে কয়েকজন অপরিচিত যুবক আবদুল হককে দোকান থেকে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি স্কুলমাঠে তাকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

এদিকে শহরের পুলিশ  খবর পেয় মরদেহ উদ্ধার করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status