ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নিজ বাসা থেকে মডেল সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 6:27 PM

নিজ বাসা থেকে মডেল সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে মডেল সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন সাদিয়া।

সাদিয়ার মৃত্যুর খবরটি নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন মডেল বারিস হক।

সাদিয়া নাজের আত্মীয় শাওন জানান, সোমবার রাত পৌনে ৩টার দিকে আমাদের বাসায় খবর আসে। আমরা গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া।

এরপর পুলিশকে খবর দেয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মরদেহ এখনও ছাড়া হয়নি।

বারিস বরষা নামে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করেছিলেন সাদিয়া। ফটোশুটের ছবিগুলো এখনো প্রকাশিত হয়নি। এই হাউজের কর্ণধার বারিস হক শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, বিদায় জানালো আরো একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় সাদিয়া নাজ। গতকাল রাতে আত্মহত্যা করেছে।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status