ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মেহেরপুরে ইটভাটায় অভিযান, অর্ধকোটি টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 4:45 PM

মেহেরপুরে ইটভাটায় অভিযান, অর্ধকোটি টাকা জরিমানা

মেহেরপুরে ইটভাটায় অভিযান, অর্ধকোটি টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে আট ইট ভাটায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে অভিযান পরিচালনা করেন ভ্র্যাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার অধিকাংশ ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, নেই পরিবেশ অধিদফতরের ছাড়পত্র। এছাড়া আবাদি জমিতে ইটভাটা স্থাপনের কারণে অভিযান চালানো হয়।

অভিযানে তমা ব্রিকসকে সাত লাখ, জোয়ার্দ্দার ব্রিকসকে ছয় লাখ, সমতা ব্রিকসকে আট লাখ, রুপসা ব্রিকসকে সাত লাখ, থ্রী-স্টার ব্রিকসকে চার লাখ, বস ব্রিকসকে চার লাখ, বেস্ট ব্রিকসকে পাঁচ লাখসহ আরও এক ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদফতরের কুষ্টিয়া জোনের উপপরিচালক আতাউর রহমানসহ র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু হাসান জানান, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status