ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সার্জেন্টকে মেরে ফেলতে চেয়েছিল হামলাকারী: আরএমপি কমিশনার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 4:33 PM

সার্জেন্টকে মেরে ফেলতে চেয়েছিল হামলাকারী: আরএমপি কমিশনার

সার্জেন্টকে মেরে ফেলতে চেয়েছিল হামলাকারী: আরএমপি কমিশনার

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখার সময় হামলার শিকার ট্রাফিক পুলিশের সার্জেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ট্রাফিক সার্জেন্ট বিপুল কুমারকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ‘ডাক্তার বলেছেন- হাত ভেঙে গেছে। বুকে ফ্র্যাকচার হয়েছে। সার্জেন্ট তার দায়িত্ব পালন করার সময় একটা অবৈধ মোটরসাইকেল আটকানোর পরে তার কাগজপত্র চাইলে তিনি উত্তেজিত হয়’।

তিনি আরো বলেন, ‘পার্শ্ববর্তী কাঠের দোকান থেকে তিনি কাঠ এনে বেদম মারপিট করে। আমাদের সার্জেন্ট পালানোর চেষ্টা করেছিল। তারপর সিএনজিতে উঠলে তখনও মেরেছে। তার উদ্দেশ্য ছিল- সার্জেন্টকে মেরে ফেলা’।

তিনি বলেন, আমরা তার নাম-ঠিকানা পেয়েছি। তার মোটরসসাইকেলটাও জব্দ করেছি। এর সঙ্গে কোনো কাগজপত্র নেই।

এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

এর আগে দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে ট্রাফিক সার্জেন্ট বিপুলের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status