বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য আজো সবার কাছে অজানা। কিন্তু সেই রহস্য উন্মোচন করতে গিয়ে এই মৃত্যুর সঙ্গে জড়িত থাকা সন্দেহে অনেককেই জেরা করা হয়েছে। এমনকি সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জেলও খাটতে হয়েছে।
এদিকে, রিয়া চক্রবর্তীর জেল যাত্রা তার ক্যারিয়ারকে শেষ করে দিয়েছে। সুশান্তের মৃত্যুর পর রিয়ার জেলে যাওয়ার পরপরই তার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে।
সম্প্রতি সোনালী কুল্লার শ্রফ নামে এক নারী ট্যুইটারে এভাবেই রিয়াকে আক্রমণ করেন। ওই নারীকে উত্তর দিতে গিয়ে রিয়ার সমর্থনে মুখ খুললেন মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান।
তিনি বলেন, রিয়া চক্রবর্তী উন্নতি করবেন নিজের ক্যারিয়ারে। রিয়াকে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জেলে পাঠিয়েছেন, তারা ওই কাজের ফল ভুগতে শুরু করেছেন। রিয়াকে ইচ্ছেকৃতভাবে ফাঁসানো হয়েছে। কেন কেউ তার সঙ্গে কাজ করবেন না? রিয়া ভবিষ্যতে আরো ভালো কাজ করবেন বলে আশাপ্রকাশ করেন মহেশ ভাটের স্ত্রী।