ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পাটুরিয়া-দৌলতদিয়া ও বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 11:25 AM

পাটুরিয়া-দৌলতদিয়া ও বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া ও বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় দৌলত‌দিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরু‌ট দি‌য়ে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে।

কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া এই পথে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টায় আবারো চলাচল শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান।

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি বন্ধ করা হয় সোমবার দিবাগত রাত ১২টার দিকে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, কুয়াশা বাড়ায় ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে আসে। তাতে ফেরি চলাচল অসম্ভব। দুর্ঘটনা এড়াতেই ফেরি বন্ধ রাখা হয়। তিনি জানান, বেলা ১১টা থেকে সেখানে ফেরি চলাচল শুরু হয়।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status