ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার ছবি নিয়ে পাকিস্তানে মিছিল, উঠলো স্বাধীনতার দাবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 10:31 AM

নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার ছবি নিয়ে পাকিস্তানে মিছিল, উঠলো স্বাধীনতার দাবি

নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার ছবি নিয়ে পাকিস্তানে মিছিল, উঠলো স্বাধীনতার দাবি

পাকিস্তানের সিন্ধ প্রদেশের স্বাধীনতার দাবিতে মিছিলে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। পাকিস্তানের স্বাধীনতার জন্য নরেন্দ্র মোদি ও শেখ হাসিনাসহ পৃথিবীর বিভিন্ন দেশের শাসকদের হস্তক্ষেপের দাবি উঠল এই মিছিল থেকে।

প্রতিবাদীরা দাবি করেছেন, সিন্ধ প্রদেশ প্রাচীন কালে সিন্ধু উপত্যকার অংশ ছিল। ব্রিটিশ সরকার সেই উপত্যকা দখল করে। তারপর ১৯৪৭ সালে দেশভাগের সময় তা পাকিস্তানের হাতে তুলে দেয়। মানবতার ইতিহাসে পূর্ব ও পশ্চিম থেকে নানা ভাবে ধর্মীয় ও দার্শনিক ঐক্য তৈরি হয়েছে, যা এই প্রদেশকে আলাদা স্থান দিয়েছে।

প্রতিবাদী সংগঠনগুলির একটি জেয় লিন্ধ মুত্তাহিদা মহজ-এর চেয়ারম্যান মোহাম্মদ বুরফট জানিয়েছেন, ''এতদিন ধরে সংস্কৃতি ও ইতিহাসের উপর প্রবল অত্যাচার চলার পরেও, সিন্ধ প্রদেশ তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় সমান ভাবে বজায় রেখেছে। এই অংশের মানুষ নিজেদের সাংস্কৃতিক পরিচয়, সহিষ্ণুতা ও ঐক্য বজায় রেখে চলেছে। সারা পৃথিবীর মানুষ এই সভ্যতা থেকে উপাদান সংগ্রহ করে নিজের মতো গড়েপিটে নিয়েছে।''

১৯৬৭ সাল থেকে সিন্ধুদেশের দাবি উঠছে। সেখানে সিন্ধিদের নিজেদের ভূমি হিসাবে এটিকে গ়ড়ার দাবি তুলেছিলেন অনেকেই। তখন নেতৃত্ব দিয়েছিলেন জিএম সৈয়দ ও পির আলি মোহাম্মদ। এই আন্দোলন জিএন সৈয়দের ১১৭ জন জন্মদিনে আয়োজিত হয়।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status