ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভূমি জালিয়াতির শিকারদের সহায়তায় আসছে নতুন আইন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 January, 2021, 11:13 PM

ভূমি জালিয়াতির শিকারদের সহায়তায় আসছে নতুন আইন

ভূমি জালিয়াতির শিকারদের সহায়তায় আসছে নতুন আইন

ভূমি ও ভূ-সম্পদ সম্পর্কিত জালিয়াতির কারণে হয়রানির শিকার হওয়া প্রকৃত ভূ-সম্পত্তির মালিকদের দ্রুত প্রতিকার প্রদানের উদ্দেশ্যে নতুন আইনের খসড়া প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ভূমি মন্ত্রণালয়।

সোমবার দুপুরে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভূমি সংক্রান্ত কাগজ জালিয়াতি প্রতিরোধে প্রস্তাবিত নতুন আইন বিষয়ক এক কর্মশালার আয়োজন করে ভূমি মন্ত্রণালয়।

খাস জমি দখল, জাল দলিল এবং খতিয়ান তৈরি, বালু ফেলে নদীর জমি দখল ইত্যাদি সহ জমিজমা সংক্রান্ত অন্যান্য জালিয়াতি এবং জবর দখল সংক্রান্ত অন্যান্য বিষয়ে একটি আইন প্রণয়নের লক্ষ্যে আইন বিশেষজ্ঞ, মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সমন্বয়ে আয়োজিত আজকের কর্মশালায় অংশগ্রহণকারীগণ দলিল জালিয়াতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন ও অভিজ্ঞতা তুলে ধরেন ।

কর্মশালার সভাপতি ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ সবার মতামত গ্রহণ করেন পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম, মুহাম্মদ সালেহউদ্দীন, প্রদীপ কুমার দাস ও যুগ্মসচিব মো. কামরুল হাসান ফেরদৌস উপস্থিত ছিলেন। আইন বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মো. ইউনুস, আকতারুজ্জামান, ড. কাজী জাহেদ ইকবাল এবং খন্দকার শাহরিয়ার শাকিব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের আইন ও জরিপ শাখার যুগ্মসচিব ও উপসচিব বৃন্দ। মাঠ পর্যায়ে কর্মরত আমন্ত্রিত বেশ কয়েকজন কর্মকর্তাগণের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও অধিগ্রহণ), উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status