ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
খুলনায় ট্রাকচাপায় আওয়ামী লীগ নেতা নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 January, 2021, 11:11 PM

খুলনায় ট্রাকচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

খুলনায় ট্রাকচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় পাটবোঝাই ট্রাকের ধাক্কায় বেগ আনিসুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় জামিয়া কারিমিয়া মাদরাসা সংলগ্ন জাব্দিপুর বালুরমাঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বেগ আনিসুর রহমান খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীর ছোট ভাই।

স্থানীয়রা জানান, পাটবোঝাই ট্রাক বেজেরডাঙ্গা আয়ান জুট মিল থেকে রেলগেট বিশ্বাস জুট ট্রেডার্সে যাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে পথিমধ্যে খুলনাগামী মাহিন্দ্রাকে ধাক্কা দেয় ট্রাক। এতে মাহিন্দ্রার সামনে থাকা বেগ আনিসুর রহমান ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার জানান, খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও দৌলতপুর ফায়ার সার্ভিসের একটি টিম রাত পৌনে ৮টায় নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status