ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
প্রিয়াঙ্কাকে হনুমানের চড়!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 January, 2021, 10:02 PM

প্রিয়াঙ্কাকে হনুমানের চড়!

প্রিয়াঙ্কাকে হনুমানের চড়!

হনুমানের চড় খেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এটি কোনো নিন্দুকের গল্প নয়, কোনো চলচ্চিত্রের দৃশ্যও নয়। বরং বাস্তবে এমন ঘটনা ঘটেছিল এই বিশ্ব সুন্দরীর জীবনে।

সেই ঘটনা প্রকাশ্যে এনেছেন প্রিয়াঙ্কা নিজেই। কপিল শর্মার চ্যাট শোয়ে হাজির হয়ে চড় খাওয়ার অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া জানান, তখন তিনি তৃতীয় শ্রেণিতে পড়েন। স্কুল মাঠের পাশে গাছের ডালে বসেছিল একটি হনুমান। হনুমানটি নিজের শরীর পরিষ্কার করছিল। আর তা দেখে খুব হেসেছিলেন প্রিয়াঙ্কা। বোধহয় তার হাসিতেই ক্ষুণ্ণ হয় হনুমানটি। গাছের ডাল থেকে নেমে হনুমানটি সোজা গিয়ে প্রিয়াঙ্কার গালে চড় বসিয়ে দেয়। আর তাতেই প্রিয়াঙ্কার গালে হনুমানের ৫ আঙুলের ছাপ বসে যায়।

হাসতে হাসতে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘হনুমানটি নিচে নেমে এলো আর আমাকে চড় মেরে চলে গেল!’ এ অভিনেত্রীর ছোটবেলার এই ঘটনা শুনে হাসি ধরে রাখতে পারেননি উপস্থিত কেউ-ই। এমনকি উপস্থাপক কপিল শর্মাও হেসে গড়াগড়ি খান। সঙ্গে এও জানান, তাকেও একবার হনুমান কামড়ে দিয়েছিল।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status