ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মঞ্চে শাড়ি খুলে যাওয়ায় বিপাকে মাহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 January, 2021, 9:29 PM

মঞ্চে শাড়ি খুলে যাওয়ায় বিপাকে মাহি

মঞ্চে শাড়ি খুলে যাওয়ায় বিপাকে মাহি

গতকাল ছিল ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে পারফর্ম করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। নাচতে গিয়ে মাহির শাড়ির আঁচল বারবার খুলে যায়। এতে বিপাকে পড়েন এই নায়িকা। কারণ নাচের ফাঁকে ফাঁকে তাকে বারবার শাড়ি টেনে উঠাতে হয়।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে মাহি একটি ভিডিও পোস্ট করেন তার ফেসবুকে। এতে বিষয়টি নিয়ে কথাও বলেন তিনি। ক্যাপশনে তিনি লিখেন, ‘আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো? তাও আবার এত এত গুণী ব্যক্তিদের সামনেই!’

এমন ঘটনায় ভীষণ মন খারাপ মাহির। বিষয়টি উল্লেখ করে এই নায়িকা বলেন, আজকে আমার মন খুব খুব খারাপ। স্টেজে আমার শাড়ি খুলে গেল! এটা ভাবা যায়? সকালে যারা অনুষ্ঠান দেখেছেন তারা বিষয়টি খেয়াল করেছেন। এত ভালো রিহার্সেল করেছিলাম আর স্টেজে শাড়ি খুলে গেল। তখন ভাবছিলাম, শাড়ি পুরোটাই খুলে যায় কিনা! শাড়ি টানাটানি করে নাচা যায় না। সাইমন বারবার বলছিল, কী করছো মাহি? এতগুলো গুণী মানুষের সামনে এটা হলো। আমার ভীষণ মন খারাপ।’

ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্রের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘আশীর্বাদ’, ‘স্বপ্নবাজি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘ব্লাড’ অন্যতম। এসব সিনেমার কিছু অংশের কাজ এরই মধ্যে শেষ করেছেন মাহি।

মাহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status