ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছন্দে ফিরছেন রিয়া চক্রবর্তী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 January, 2021, 12:07 PM

ছন্দে ফিরছেন রিয়া চক্রবর্তী

ছন্দে ফিরছেন রিয়া চক্রবর্তী

বাইকুল্লা জেলে প্রায় ২ মাস কাটিয়ে জামিনে ছাড়া পেয়েছেন বলিউড ড্রাগ মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তী। জেলের চাটাই, ডাল-রুটি-র দিনগুলো ভুলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা! যে বলিউড তাকে একপ্রকার 'নিষিদ্ধ' করে দিয়েছিল, সেই বলিউডের কেউ-কেউ আজকাল তার প্রতি বেশ দয়াশীল! এই যেমন 'রোডিস' খ্যাত রাজীব লক্ষ্মণের বাড়িতে দাওয়াত ছিল রিয়ার।

ছেলে রিদম-এর জন্মদিনে রিয়াকে ডাকতে ভোলেননি রাজীব। রিয়াও এতদিন বাদে ফের পার্টিতে ডাক পেয়ে বেজায় খুশি! ছিমছাম সাজেই হাজির হলেন অনুষ্ঠানে। রাজীবকে জড়িয়ে ধরে বেশকিছু ছবিও তুললেন! কখনও তিনি রাজীবের আলিঙ্গনে, কখনও বা রাজীব মুখ গুঁজেছেন রিয়ার ঘারেইনস্টাগ্রামে ছবি শেয়ার করে রাজীব ক্যাপশনে লিখেছেন, মাই গার্ল!

তিনি ইনস্টাগ্রামে এও লেখেন, রিয়া আমার বহুদিনের বন্ধু। ওর সঙ্গে আবার দেখা হয়ে ভীষণ খুশি। ওর ভাল হোক। সুশান্ত সিং রাজপুতে মৃত্যুতে রিয়াই নাকি কালপ্রিট৷ জেল থেকে বেরিয়ে সেই অপবাদ এখনও যেন পিছু ছাড়ছে না রিয়ার ৷

অন্যদিকে মুম্বইকে ছেড়ে যেত চাইছেন না তিনি ৷ লড়াকু মনোভাব নিয়েই মুম্বইতেই টিকে থাকতে চাইছেন৷ আর তাই মুম্বইয়ে থাকার জন্য ভাই শৌভিককে নিয়ে নতুন বাড়ি খুঁজছেন রিয়া চক্রবর্তী ! সম্প্রতি পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল রিয়া ও শৌভিকের হোম হান্টের ভিডিও৷ আর এই হোম হান্টে গিয়েই পাপারাৎজিদের রীতিমতো ধমক দিলেন রিয়া ৷ ভিডিওতে দেখা গিয়েছে, রিয়ার কুশল জানতে চেয়েছেন পাপারাৎজিরা ৷ তবে রিয়া তাদের প্রশ্নের উত্তরে কিছু বলেনি প্রথমে ৷ পরে অবশ্য গাড়ি ওঠার সময়, মুখ ঘুরিয়ে পাপারাৎজিদের বেশ ধমকের স্বরেই বলে উঠলেন, আমাদের পিছু করবে না।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status