ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বলিউডে প্রথম করোনা ভ্যাকসিন পেলেন এই অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 January, 2021, 9:50 PM

বলিউডে প্রথম করোনা ভ্যাকসিন পেলেন এই অভিনেত্রী

বলিউডে প্রথম করোনা ভ্যাকসিন পেলেন এই অভিনেত্রী

বলিউড থেকে সর্বপ্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন পেলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর। ইনস্টাগ্রামের মাধ্যমে শিল্পা জানালেন আপাতত তিনি দুবাইতে আছেন এবং সেখানেই ভ্যাকসিন নিয়েছেন। অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, তার মুখে মাস্ক এবং হাতে ছোট একটি ব্যান্ডেজ আটকানো রয়েছে। খবর আনন্দবাজারের।

অভিনেত্রী নম্রতা শিরোদকরের বড় দিদি শিল্পা। ১৯৮৯ সালে ‘ভ্রষ্টাচার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবিতেই মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে অভিনয় করেন শিল্পা। এ ছাড়াও ‘এক মুঠঠি আসমান’, ‘সিলসিলা প্যায়ার কা’-র মতো বিখ্যাত ধারাবাহিকেও কাজ করেছেন তিনি।

তিনি আপাতত শেষ কাজ করেছেন শেখর সুরির ‘গানস অব বেনারস’ ছবিতে। ছবিটি ২০১৪ সালে শ্যুট হলেও ২০২০ সালে রিলিজ করে।


সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status