ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রাঙ্গুনিয়ায় মরহুম রুহুল আমিন চৌধুরী স্মৃতি ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধন
দেলোয়ার হোসাইন রোশাই
প্রকাশ: Friday, 8 January, 2021, 7:56 PM

রাঙ্গুনিয়ায় মরহুম রুহুল আমিন চৌধুরী স্মৃতি ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধন

রাঙ্গুনিয়ায় মরহুম রুহুল আমিন চৌধুরী স্মৃতি ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধন

চট্টগ্রামেের রাঙ্গুনিয়ার পোমরার কাদেরীয়া পাড়ার নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম রুহুল আমিন চৌধুরী স্মৃতি ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সৌদিয়া গেইটস্থ মাঠে কাদেরিয়া পাড়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী খেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা আ'লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রীর একান্ত সহকারী আলহাজ্ব এমরুল করিম রাশেদ।

ওয়ার্ড আ'লীগের দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবদুল মোতালেব বাবুল।
ক্লাবের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আবদুল কাদের এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক দেশ বার্তা পত্রিকার চট্টগ্রামের ব্যুরো চীফ সাংবাদিক আনিছুর রহমান ফরহাদ।

অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন পোমরা ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি আহমদ আলী নঈমী, আ'লীগের নেতা শফিউল আলম,যুবলীগ নেতা আজিম সিকদার, মুহাম্মদ হোসেন,নুরুল আবছার নয়নসহ ক্লাবের সিনিয়র সদস্য সোহেল, এসকান্দর, শফিকুল, ইমন রাজ, নজরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ার মাস্টার ক্রিকেট একাদশ ও  মীরেরখীল ক্রিকেট একাদশ।উক্ত খেলায় মীরেরখীল ক্রিকেট একাদশকে পরাজিত করে বিজয়ী হয় আনোয়ার মাস্টার ক্রিকেট একাদশ। খেলার শেষে অতিথিরা ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ীর হাতে ক্রেস্ট তুলে দেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status