ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সম্রাটের শারীরিক অবস্থার অবনতি, ফের সিসিইউতে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 January, 2021, 7:46 PM

সম্রাটের শারীরিক অবস্থার অবনতি, ফের সিসিইউতে

সম্রাটের শারীরিক অবস্থার অবনতি, ফের সিসিইউতে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ফের সিসিইউতে নেয়া হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সকালে বুকে তীব্র ব্যাথা ও বুক ধড়ফড় নিয়ে প্রিজন সেলের নার্সকে অবহিত করেন। পরীক্ষা নিরীক্ষা করে হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হওয়ায় ডাক্তাররা দ্রুত তাকে সিসিইউতে ভর্তি করেন। বর্তমানে গভীর পর্যবেক্ষণে রয়েছেন বলে একাধিক ডাক্তার জানিয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে তারা জানান, দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন সম্রাট। কিছুদিন হলো বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রাখা হয়েছিল। শুক্রবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিসিইউতে আনা হয়। তার হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হচ্ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ডাক্তাররা।

এদিকে সম্রাটের পরিবারের দাবি, আজ থেকে ২১ বছর আগে ওপেন হার্ট সার্জারী ও ভালভ প্রতিস্থাপন করা হয় সম্রাটের। দীর্ঘদিন বন্দী থাকায় উন্নত চিকিৎসা না পেয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন যুবলীগের এই নেতা।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status