নিউজিল্যান্ডে হাঙরের সন্দেহজনক বিরল আক্রমণে নিউজিল্যান্ডে এক তরুণী মারা গেছেন। আক্রমণের শিকার ওই তরুণীকে দ্রুত সাগর থেকে সৈকতে নিয়ে আসা হয়। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার পর ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ জানায়, তাদের মনে হচ্ছে হাঙরের আক্রমণের শিকার হয়েছেন তিনি।
হামলার শিকার হয়ে মারা ১৯ বছর বয়সী কায়েলাহ মার্লো হ্যামিল্টনের বাসিন্দা ছিলেন।
নিউজিল্যান্ডের বৃহত্তর শহর অকল্যান্ডের পার্শ্ববর্তী নর্থ আই্যল্যান্ডের ওয়াইহি সৈকতে এ ঘটনা ঘটে। দেশটিতে হাঙরের আক্রমণ খুবই বিরল। সবশেষ ২০১৩ সালে এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, বৃহস্পতিবার কায়েলাহ মার্লো সতর্কতা পতাকার সামনেই সাঁতার কাটছিলেন। চিৎকার শোনার সঙ্গে সঙ্গে উদ্ধারকারীরা তাকে স্পিডবোটের দিয়ে পানি থেকে সৈকতে নিয়ে আসেন।
নিউজিল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, কায়েলাহ মার্লো পানির মধ্যে আহত হন। উদ্ধারের কিছুক্ষণ পরই তিনি মারা যান।
কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। তবে জানিয়েছে, তাদের ধারণা হাঙরের আক্রমণে আহত হয়ে কায়েলাহ মার্লোর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, ওই সময় যারা দুর্ঘটস্থলে ছিলেন তাদের মধ্যে এই মৃত্যু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এরপরই সৈকতে প্রবেশের ক্ষেত্রে সাতদিনের নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।
কী ধরনের হাঙর কায়েলাহ মার্লোকে আক্রমণ করেছে তা স্পষ্ট নয়। এক প্রত্যক্ষদর্শী জানান, হাঙরটি বিশালকৃতির এবং সাদা রঙের ছিল। এ ধরনের হাঙর নিউজিল্যান্ডের জলসীমায় প্রায়ই দেখা যায় বলেও জানান তিনি।
হাঙর গবেষক কিনা স্কোল্যালি জানান, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় সৈকতগুলোতে হাঙরের উপস্থিতি খুবই স্বাভাবিক ঘটনা। তাদের অধিকাংশ ক্ষতিকর নয়। খুব অল্প সংখ্যই আছে যেগুলো ভয়ানক। তবে সেগুলো সাঁতারুদের অবস্থান এড়িয়ে চলে।
‘ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি এবং সমবেদনা। এটি প্রকৃত মানবিক মানুষের জন্য সত্যি বেদনাদায়ক। গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের পর কয়েকদিন আমরা সচেতন থাকি। পরে আবার ভুলে যাই। আশা করি সবাই নিজেকে এবং পরিবেশ রক্ষায় সচেতন থাকবে।, বলেন স্কোল্যালি।
তিনি বলেন, হাঙরের আক্রমণের ঘটনা বিরল হলেও প্রাণীটির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যদি বড় কোনো হাঙরকে আশপাশে দেখতে পান, তখন সাঁতারুদের উচিৎ শান্ত থাকা। হাঙরের আচরণ সন্দেহজনক হলে পানি থেকে উঠে চলে আসা।
বেলেস সৈকতে ২০১৮ সালে এক ব্যক্তি হাঙরের আক্রমণের শিকার হন। তবে সুভাগ্যক্রমে তিনি বেঁচে যান। নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী গেল ১৭০ বছরে হাঙরের আক্রমণের ১৩টি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।