উইসকনসিনে প্রতিদিন ১০ লাখ ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 January, 2021, 5:44 PM
উইসকনসিনে প্রতিদিন ১০ লাখ ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন কার্যক্রম আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে উইসকনসিন অঙ্গরাজ্যে এ খাতে বাজেট বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
১৫ ফেব্রুয়ারির মধ্যে সব বয়স্ক নাগরিককে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। এদিকে, দেশের নাগরিকদের জন্য ১৫ লাখ ডোজ টিকা আমদানি করার জন্য চুক্তি করেছে দক্ষিণ আফ্রিকা সরকার।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণের দিন থেকে ১০০ দিন প্রতিদিন ১০ লাখ মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পরিকল্পনার বাস্তবায়ন করতে হলে উইসকনসিন অঙ্গরাজ্যের জন্য বাজেট দুই থেকে তিনগুন বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
যুক্তরাজ্যে জানুয়ারির মাঝামাঝি নাগাদ ভ্যাকসিনেশন কর্মসূচি কয়েক গুনে ত্বরান্বিত করতে উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব বয়স্ক নাগরিককে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন।
বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ইসরাইলে ভ্যাকসিনের কার্যক্রম। ভ্যাকসিন হাতে পাওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই ১৮ শতাংশ জনগণকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। মার্চের মধ্যে ইসরাইলের সব জনগণকে টিকা দেওয়া শেষ করার লক্ষ্য নিয়েছে দেশটি।
স্বাস্থ্যকর্মীদের দেহে প্রয়োগের জন্য করোনার ভ্যাকসিনের পনেরো লাখ ডোজ আমদানি করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিটের পক্ষ থেকে এক হাজার ডোজ পাঠানো হবে দেশটিতে। বাকি ৫০ হাজার ডোজ ফেব্রুয়ানিতে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।