ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীদেবী কন্যা জানভিকে সঙ্গী হিসেবে চাইছেন বেলামকোন্দা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 1:30 PM

শ্রীদেবী কন্যা জানভিকে সঙ্গী হিসেবে চাইছেন বেলামকোন্দা

শ্রীদেবী কন্যা জানভিকে সঙ্গী হিসেবে চাইছেন বেলামকোন্দা

বলিউডের একসময়ের হল কাঁপানো নায়িকা ছিলেন শ্রীদেবী। তার ছিল অগণিত ভক্তও। কিন্তু হঠাৎ করেই তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান। তার মৃত্যু এখনো অনেকেই মেনে নিতে পারেননি। তবে তার অভাব কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করছেন শ্রীদেবী কন্যা জানভি।

এদিকে, ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বেলামকোন্দা শ্রীনিবাস। তেলেগু ভাষায় একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন এই অভিনেতা।

জনপ্রিয় অভিনেতা প্রভাস অভিনীত তেলেগু ভাষার ‘ছত্রপাতি’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করবেন বেলামকোন্দা। সিনেমাটি পরিচালনা করবেন ভিভি বিনায়ক। এটি প্রযোজনা করছে পেন স্টুডিওস।

এর আগে সামান্থা আক্কিনেনি, কাজল আগরওয়াল, তামান্নার মতো দক্ষিণী সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন বেলামকোন্দা। বলিউডের এই সিনেমাতে নায়িকা চরিত্রে শ্রীদেবী কন্যা জানভিকে চাইছেন তিনি। ‘ধড়ক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীকে পেতে নাকি খুব চেষ্টাও করছেন এই অভিনেতা। টলিউড ডটনেট এই তথ্য জানিয়েছে।

তেলেগু ভাষার ‘ছত্রপতি’ সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। এতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন অভিনেত্রী শ্রিয়া সরণ। সিনেমাটি পরিচালনা করেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি।

তবে এবারই প্রথম সিনেমাটির রিমেক তৈরি হচ্ছে তা নয়। এর আগে ‘রিফিউজি’ নামে বাংলা ভাষায় এর রিমেক তৈরি হয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রসেনজিত। এছাড়া কন্নড় ভাষায় একই নামে সিনেমাটি রিমেক হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status