ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইসোলেশনে ভারতের পাঁচ ক্রিকেটার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 10:15 PM

আইসোলেশনে ভারতের পাঁচ ক্রিকেটার

আইসোলেশনে ভারতের পাঁচ ক্রিকেটার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের আগে বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে। করোনা প্রটোকল ভাঙায় ভারতের পাঁচ ক্রিকেটার রোহিত শর্মা, ঋষভ পন্ত, শুভমান গিল, পৃথ্বী শ ও নবদীপ সাইনিকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

শুক্রবার মেলবোর্নে রোহিত শর্মাদের এক রেস্তোরাঁয় খেতে যাওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পরই তাদের ভারত ও অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে আলাদা করে রাখা হয়েছে। তবে অনুশীলনে বাধা-নিষেধ নেই তাদের।

শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও অস্ট্রেলিয়া দলের সবার সুরক্ষার কথা ভেবে করোনার জন্য কড়া প্রটোকলে রাখা হয়েছে তাদের। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত করছে গোটা ঘটনার। জৈব সুরক্ষাবলয় তারা ভেঙেছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সতর্কতা হিসেবে আপাতত তাদের রাখা হচ্ছে আইসোলেশনে।

সম্পাদনায়: এম আলমগীর


 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status