ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদক সেবনের দায়ে চাকরি গেল ৬ পুলিশের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 7:50 PM

মাদক সেবনের দায়ে চাকরি গেল ৬ পুলিশের

মাদক সেবনের দায়ে চাকরি গেল ৬ পুলিশের

দিনাজপুরে মাদক সেবনের অভিযোগে ৫০ পুলিশ সদস্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ছয় কনস্টেবলকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, বিজয় দিবসের পর থেকে জেলার কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সদস্যদের মধ্যে প্রাথমিকভাবে ৫০ জনকে মাদক সেবনের সন্দেহে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের মধ্যে ছয়জনের মাদক সেবনের প্রমাণ পাওয়ায় গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চাকরি থেকে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হয়।

পুলিশ সুপার জানান, পুলিশ সদস্যদের মাদক গ্রহণ শনাক্তের কার্যক্রম গত ডিসেম্বর মাসে শুরু হয়। জেলার সকল দপ্তরকে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করে মাদক গ্রহণের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status