ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
বাংলাদেশে ইউরো বাংলা টিভি'র সম্প্রচার শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 12:26 PM

বাংলাদেশে ইউরো বাংলা টিভি'র সম্প্রচার শুরু

বাংলাদেশে ইউরো বাংলা টিভি'র সম্প্রচার শুরু

নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে চালু হলো ‘ইউরো বাংলা টিভি’। অর্থাৎ ২০২১ সালের জানুয়ারির ১ তারিখ থেকে এটি দেশে দেখা যাচ্ছে। ইউরোপ প্রবাসী বাঙালী কমিউনিটিদের দ্বারা পরিচালিত এই চ্যানেলটি ইতিমধ্যেই ইউরোপে সম্প্রচার শুরু করেছে এবং সেখানে বসবাসরত বাঙালিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।


শুক্রবার ১ জানুয়ারি রাজধনীতে বর্ণাঢ়্য আয়োজনের মধ্য দিয়ে ইউরো বাংলা টিভি'র বাংলাদেশ স্টুডিও এবং সম্প্রচার উদ্বোধন করেন চ্যানেলটির চেয়ারম্যান বড়ুয়া মনোজিত ধীমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরো বাংলা টিভি'র ব্যবস্থাপনা পরিচালক রাশেদ খান, পরিচালক সানি চৌধুরী, জাকারিয়া হোসেন, বেলাল আহমেদ, হুমায়ন এবং ইউরো বাংলা টিভির কলাকুশলী, বিভিন্ন অঙ্গনের তারকারা  ও বিশিষ্ট নাগরিকরা।
বাংলাদেশে ইউরো বাংলা টিভি'র সম্প্রচার শুরু

বাংলাদেশে ইউরো বাংলা টিভি'র সম্প্রচার শুরু


ইউরো বাংলা টিভি ইউটেলসেট ৭০ বি ৭০ ডিগ্রী কেইউ ব্যান্ড (ফ্রি টু এয়ার) স্যাটেলাইটে অনুষ্ঠান সম্প্রচার করছে । এছাড়াও নিজস্ব ওয়েবসাইট, আইপি টিভি বক্স, মোবাইল অ্যাপ এবং ক্যাবল নের্টওয়ার্ক সার্ভিসের মাধ্যমে চ্যানেলটি দেখা যায় ।

ইউরো বাংলা টিভি কতৃপক্ষ জানান, ইউরো বাংলা টিভির অনুষ্ঠানমালায় দেশ-বিদেশের সর্বশেষ সংবাদের পাশাপাশি থাকবে টকশো, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, বিনোদন সংবাদসহ বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত মূলধারার নানা অনুষ্ঠান।

হারুন মেহেদীর উপস্থাপনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী নিলা চৌধুরী, জাকারিয়া হোসেন  প্রমূখ । অনুষ্ঠানটি ইউরো বাংলা টিভি'তে সরাসরি প্রচারিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status