ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
৪৫’র আগে অবসরে যাবেন না গেইল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 12:00 PM

৪৫’র আগে অবসরে যাবেন না গেইল!

৪৫’র আগে অবসরে যাবেন না গেইল!

৪১ বছর বয়সেও ২২ গজে উইলোবাজি! এই বয়সেও প্রতিপক্ষের বোলারদের তটস্থ রাখা কী করে সম্ভব? নামটা যখন ক্রিস গেইল, তখন আসলেই সেটি সম্ভব। এই বয়সেও খেলায় কোনো বিরাম নেই এই ক্যারিবিয়ান ব্যাটিং দানবের। বয়স তো অনেক হলো। তাতে কি? আরো কয়েক বছর দিব্যি খেলতে চান এই ব্যাটিং জিনিয়াস। অবসরের চিন্তাটাও আপাতত নেই। অনন্ত ৪৫ বছরের আগে অবসর নিতে চান না গেইল।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জ (ইউকেসি) টুর্নামেন্টে খেলেছেন। প্রথমবারের মতো আয়োজিত ওই টুর্নামেন্টে খেলা হয় ১৫ বলের। এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারলেও ক্রিকেটের এই ফরমেটটা নাকি বেশ ভালোই লেগেছে গেইলের।

অবসরের প্রশ্নে দ্য ইউনিভার্স বস জানান, 'এখন পর্যন্ত অবসরের কোনো চিন্তা নেই। আমি বিশ্বাস করি, আরও পাঁচ বছর খেলতে পারব। বয়স ৪৫ হওয়ার আগ পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। আরও দুটি বিশ্বকাপ বাকি আছে। আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চাই বেশকিছু সময়।'

সবশেষ আইপিএলে দারুণ ফর্মে ছিলেন গেইল। ৭ ইনিংসে ৪১ দশমিক ১৪ গড়ে করেছেন ২৮৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৭ দশমিক ১৪। ফিফটি করেছিলেন তিনটি। আর সর্বোচ্চ ছিল ৯৯ রান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status