ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 11:45 AM

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন প্রবাসী আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সাহা। শুক্রবার (১ জানুয়ারি) জর্জিয়ার নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা শনাক্তের পর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন রমেশ চন্দ্র সাহা।

তার দুই মেয়ে এবং স্ত্রীও করোনায় আক্রান্ত। তারা কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। জর্জিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি সূত্র এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের নোয়াখালীর অধিবাসী রমেশ চন্দ্র সাহা দীর্ঘদিন ধরে জর্জিয়ায় বসবাস করে আসছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, জর্জিয়া যুব ও আওয়ামী লীগ, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতি, প্রোগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে তার বিদেহী আত্মার সৎগতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status