|
শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি
|
|
শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় শুক্রবার বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শ্রীপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ। বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডকেভাকেট কাজী খান, স্বতন্ত্র্য প্রার্থী শাহ আলম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ফরহাদ আহমেদ মোমতাজী নির্বাচন আচরনবিধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের ওইসব প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মবর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ, শীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক (ইভিএম) ভোটিং মেশিনের মাধ্যমে। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর হিসেবে ৪৯ এবং সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
