ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
রেললাইনে পড়ে ছিল রাতে বাড়ি না ফেরা স্কুলছাত্রীর লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 January, 2021, 6:17 PM

রেললাইনে পড়ে ছিল রাতে বাড়ি না ফেরা স্কুলছাত্রীর লাশ

রেললাইনে পড়ে ছিল রাতে বাড়ি না ফেরা স্কুলছাত্রীর লাশ

গোপালগঞ্জে রেললাইন থেকে অন্তরা খানম নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অন্তরা খানম সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রাম এলাকার নাসির ফকিরের মেয়ে। সে মাঝিগাতী দশপল্লী এন.কে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের বাবা নাসির ফকির বলেন, বৃহস্পতিবার রাতে পুরাতন বাড়িতে যাওয়ার জন্য বের হয় অন্তরা। এরপর আর না ফেরায় পুরাতন বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৮টার দিকে নলডাঙ্গা এলাকায় রেললাইনের ওপর তার লাশ পাওয়া যায়। অন্তরাকে হত্যা করে রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে বলে আমার ধারণা।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, নলডাঙ্গা এলাকায় রেললাইনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status