বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন ইউএনও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 January, 2021, 5:54 PM
বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন ইউএনও
পিরোজপুরের কাউখালীতে পাঠ্যপুস্তক বিতরণ দিবসে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি সেবার নৌকায় গিয়ে মাধ্যমিক স্কুল, মাদরাসার ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়েছেন ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা।
শুক্রবার উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সন্ধ্যা ও গাবখান নদীর তীরবর্তী এলাকায় গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ইউএনও। করেনা সংক্রমণ প্রতিরোধে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
এ সময় পাঠ্যপুস্তক বিতরণে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কান্তি চাকী, সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হক।