ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 January, 2021, 5:52 PM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি।

শুক্রবার ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন,  দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, গুজব প্রতিরোধে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি ২৪ ঘণ্টা কাজ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির তৈরি ‘জয় বাংলা’ অ্যাপসের মাধ্যমে গুজব প্রতিরোধ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আগামীতে ১৬ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।

এছাড়া দেশব্যাপী তৃণমূল পর্যায়ে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতাকর্মীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের মাস্টার ট্রেইনার হিসেবে প্রস্তুত করা হবে বলেও জানান তিনি

আবদুস সবুর আরো বলেন, আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ  মতমত সরকারের কাছে তুলে ধরা হবে। এছাড়া বিদ্যুৎ, জালানি, আইসিটি, রেল, যোগাযোগ সেক্টরসহ বড় বড় অবকাঠামো, আমার গ্রাম-আমার শহর’ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ দল কাজ করবে।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই আমরা উন্নত দেশের কাতারে সামিল হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবো। এ যাত্রায় কোন ষড়যন্ত্রই আমাদের দমিয়ে রাখতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে, শেখ হাসিনা'র আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় এর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি সবসময় কাজ করে যাবে।

উপ-কমিটির চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আইটি সেক্টরেও ব্যাপক উন্নতি হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকিমিটির সদস্যরা দেশের বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে কাজ করবে।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭২ সদস্য বিশিষ্ট দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি অনুমোদন দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status