ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
৮৮ কোটি টাকার চোরাচালান-মাদকদ্রব্য উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 January, 2021, 5:43 PM

৮৮ কোটি টাকার চোরাচালান-মাদকদ্রব্য উদ্ধার

৮৮ কোটি টাকার চোরাচালান-মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর মাসজুড়ে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৮ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে- ১০ লাখ ২৬ হাজার ৬১০ পিস ইয়াবা, ৭০ হাজার ১৩ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৭৪৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৪০৮ ক্যান বিয়ার, ১ হাজার ৪২৩ কেজি গাঁজা, ৬ কেজি ২ গ্রাম হেরোইন, ১১ হাজার ৯৮টি উত্তেজক ইনজেকশন, ১৮ হাজার ৪৮৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১২ লাখ ৬৯ হাজার ২৬৫টি অন্যান্য ট্যাবলেট।

অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১২ কেজি ৯৭৭ গ্রাম সোনা, ১৪ কেজি ৩৪৪ গ্রাম রুপা, ১ হাজার ৩৩টি ইমিটেশনের গহনা, ৫৪ হাজার ৩০৪টি কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার ৯৫৪টি শাড়ি, ৬৬৩টি থ্রি-পিস/শার্ট-পিস, ৩ হাজার ৪৬৮টি তৈরি পোশাক, ৩৪৩ মিটার থান কাপড়, ৫ হাজার ১৯৮ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৯২ কেজি চা পাতা, ২ হাজার ৬১০ কেজি কয়লা, ১টি ট্রাক, ১২টি  প্রাইভেটকার, ৮টি পিকআপ, ২১টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৮৮টি মোটরসাইকেল।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- একটি পিস্তল, ১৪টি বন্দুক এবং ৯৫৯ রাউন্ড গুলি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status