ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
সার্টিফিকেট খেয়ে ফেলল বিড়াল, যুবকের পোস্টে মিল খুঁজে পেলেন অনেকেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 January, 2021, 5:46 PM

সার্টিফিকেট খেয়ে ফেলল বিড়াল, যুবকের পোস্টে মিল খুঁজে পেলেন অনেকেই

সার্টিফিকেট খেয়ে ফেলল বিড়াল, যুবকের পোস্টে মিল খুঁজে পেলেন অনেকেই

বাঘের মাসি বলা হয় বিড়ালকে। আদুরে এই ছোট্ট প্রাণীটি অনেকেরই প্রিয় পোষ্যের তালিকায় রয়েছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণী। বিড়াল খুবই আরামপ্রিয় একটি প্রাণী। অনেকে আদর করে বিড়াল পোষেন ঠিকই । তবে এতে খানিকটা লাভও আছে আপনার। ঘর থেকে ইঁদুর দূর করার সহজ উপায়।

দুধ, মাছ, মাংস বিড়ালের প্রিয় খাবার। তবে জানেন কি? বিড়াল ডিগ্রি সার্টিফিকেট চিবিয়ে খেয়েছে। হ্যাঁ, তেমনটাই হয়েছে। আতিফ আদলান বিন মহম্মদ হানাফিয়া নামের ওই যুবক জানিয়েছেন যে, জুলাইতে ফিন্যান্স ও অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে অনার্স কোর্স শেষ করেন। সম্প্রতি নিজের ডিগ্রি সার্টিফিকেট হাতে পান। যা নিয়ে অত্য়ন্ত আনন্দে ছিলেন। তবে তার মাঝেই এই অকাজ করে বসে তার পোষ্য। প্রায় খেয়েই ফেলছিল ওই সার্টিফিকেট। আতিফ জানান, তার পোষ্যর এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই ছিল না। বেশ আনন্দেই কাগজ কেটে চলেছিল সে। যেমন বাড়ির অন্য সব কাগজ সে কেটে ফেলে, সে ভাবেই ডিগ্রিটাও বাদ দেয়নি।


তিনি এই ঘটনা পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনদের একাংশ নিজের পোষ্যর সঙ্গে মিল খুঁজে পায়। অনেকেই বিভিন্ন ধরনের জোকসও ক্র্যাক করেন। একজন লেখেন- আমি ওকে ভালোবাসি, ওকে আমার তরফ থেকে একটি চুম্বন দিও। বিড়ালটি মুখের ভঙ্গি দেখে আবার একজন লেখে, দেখে মনে হচ্ছে ব্যাপারটা সে ভালো ভাবেই এনজয় করছিল। ওই পোস্টটির সঙ্গে বিড়ালটির নানা এক্সপ্রেশনের ছবিও আতিফ শেয়ার করেন।

সেগুলোর নিচেও কমেন্ট আসতে শুরু করে। যার অনেকগুলোর উত্তরও দেন আতিফ। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৭৩ হাজার রিট্যুইট হয় পোস্টটি। চার হাজার মানুষ লাইক করে। ও শেষ দেখা পর্যন্ত, প্রায় দুই হাজারেরও বেশি কমেন্ট পড়ে। সকলেরই একটা কথা, শুধু বিড়াল নয়, কুকুরের সঙ্গেও তাদের অভিজ্ঞতা একই রকম।  অনেক সময়ে কুকুররাও এই ধরনের কাজ করে থাকে। যা তাদের মুখ দেখলে বোঝা যায় না!

পোষ্যর সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে সময় কাটানো নিয়ে নানা গল্প প্রায় প্রতি দিনই উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। কখনো তাদের অদ্ভুত কান্ড, কখনো পরিবারের প্রতি তাদের ভালোবাসা নজর কাড়ে নেটিজেনদের। এ বারও এমন এক ঘটনা ভাইরাল হল নেটদুনিয়ায়। যার সূত্রে অনেকেই মিল খুঁজে পান নিজেদের পোষ্যের। আর তাদের সৌজন্যে ঘটা আশ্চর্য সব ঘটনা সঙ্গে!

সম্প্রতি এক যুবক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন একটি ছবি। যেখানে দেখা যায়, একটি মার্কশিট, যার নিচের অংশটা কেউ কেটে দিয়েছে। কাগজের পোকা, ইঁদুর বা অন্য কোনো পোকা-মাকড় সেই কাগজ কেটেছে বলে আপাতদৃষ্টিতে মনে হয়। তবে তার পরই দেখা গেল যে ক্যাপশনে লেখা রয়েছে- আমার ডিগ্রি সার্টিফিকেট খেয়ে নিয়েছে আমার পোষ্য। আর পোষ্যটি হল একটি বিড়াল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status