করোনা মহামারির মধ্যেও থেমে নেই চীনের অর্থনৈতিক উন্নয়ন। দেশটিতে প্রথমবার করোনা ধরা পড়ে। পরবর্তীতে সেটি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ধুঁকতে থাকে বিশ্বের অর্থনীতি। তবে সবার আগে করোনা ধাক্কা সামলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করেছে দেশটি। এবার সম্ভাবনা দেখা দিয়েছে চীন তাদের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রকে অর্থনীতির সূচকে ২০২৮ সালের মধ্যে পেছনে ফেলতে সক্ষম হবে।
রোববার (২৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর ইকোনোমিকস এন্ড বিসনেস রিসার্স (সিইবিআর)-এর উদ্বৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটেনের সরকারি গণমাধ্যম বিসিসি।
সংস্থাটি বলছে, চীনের দক্ষ পরিচালনা ব্যবস্থার কারণেই এটি সম্ভব হচ্ছে। যা ইউরোপসহ অন্য কোনো অঞ্চলে বা দেশে সম্ভব হয়নি। বিশেষ করে করোনার এ সময়ে বাণিজ্য এবং সরকারি ব্যবস্থাপনার ব্যাপক প্রশংসা করা হয় মার্কিন প্রতিষ্ঠানের ওই প্রতিবেদনে।
অন্যদিকে চীন এমনভাবে নিজেদের ব্যবস্থাপনা তৈরি করেছে যা করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে লকডাউনের প্রয়োজন হবে না। ইউরোপসহ বেশ কয়েকটি দেশ এরই মধ্যে লকডাউনে চলে গেছে। যা অর্থনৈতিক উন্নতিতে আরও বড় পার্থক্য গড়ে দিচ্ছে।
এদিকে, ধারণা করা হচ্ছে ব্রেক্সিট পরবর্তী ২০২১ থেকে ২৫ সালের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতি চার শতাংশ উন্নতি হবে। আর ২০১৬ থেকে ৩০ সালের মধ্যে ১ দশমিক ৮ শতাংশ। গতবছর যুক্তরাজ্যকে অর্থনীতির সূচকে ছাড়িয়ে যায় ভারত।
তবে করোনা মহামারির মধ্যে সেটি আর ধরে রাখা সম্ভব হয়নি দেশটির পক্ষে। তবে ২০১৪ সালের মধ্যে আবারও ভারত ব্রিটেনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর ২০২৭ সালে জার্মানি এবং ২০৩০ সালে জাপানের অর্থনীতিকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের।