ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
দিল্লির আকাশে রাত-দিন সমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 6:11 PM

দিল্লির আকাশে রাত-দিন সমান

দিল্লির আকাশে রাত-দিন সমান

আবারও তীব্র দূষণের কবলে দিল্লি শহর। আবহাওয়া বিভাগ জানিয়েছে, শহরের বায়ুমান ক্রমশ খারাপ থেকে বেশি খারাপ হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত বায়ুদূষণ এবং ধূলার কারণে শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন তারা।

সূর্যের দেখা নেই, ধোঁয়াশায়াছন্ন দিল্লির আকাশ। মাত্রাতিরিক্ত দূষণ আর কুয়াশার কারণে শহরটিতে রাত আর দিনের পার্থক্য করা কঠিন। দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন দিল্লির বাসিন্দারা। দূষণের কারণে অনেকেই রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান তারা।

স্থানীয় একজন বলেন, ‘আবহাওয়া এতটাই খারপ যে, হাঁটাও কঠিন। ঘন কুয়াশার সাথে তো বায়ু দূষণও আছে। শ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে।’

স্থানীয় এক দোকানদার বলেন, ‘সমস্যা আগের চেয়ে আরও বেড়েছে। ঠান্ডা এবং কুয়াশার কারণেই এমনটা হচ্ছে। আমি সাইকেলও চালাতে পারছি না। অনেকেই বাইরে বের হচ্ছেন না, তাই আমার দোকানেও ক্রেতা কম।’

দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, শীত বাড়ার সাথে সাথে আবহাওয়ার আরো অবনতি হবে।

ভারতের দিল্লি ছাড়াও পাঞ্জাবসহ বেশ কয়েকটি এলাকায়ও বাড়ছে বায়ুদূষণ। যদিও দেশটির সরকারের দাবি, বায়ুমান বাড়াতে এবং দূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status