ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
ভিন্ন ধর্মে বিয়ের জন্য পালাতে বাধ্য হচ্ছে বহু যুগল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 December, 2020, 5:22 PM

ভিন্ন ধর্মে বিয়ের জন্য পালাতে বাধ্য হচ্ছে বহু যুগল

ভিন্ন ধর্মে বিয়ের জন্য পালাতে বাধ্য হচ্ছে বহু যুগল

চাকরির জন্য পড়াশোনা করতে করতে মোহাম্মদ ইকবাল নামে এক মুসলিম ছেলের প্রেমে পড়ে যান ভারতের বারাণসীর হিন্দু পরিবারের এক মেয়ে। চার বছর ধরে পরিবারকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এখন তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর সবশেষ গ্রেফতারের ভয়ে উত্তর প্রদেশ ছাড়তেই বাধ্য হয়েছে এই যুগল।

পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন; স্পেশাল ম্যারেজ অ্যাক্ট-এ বিয়ের আবেদনও জানিয়েছেন তারা।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শুধু এই দু’জনই নন, উত্তরপ্রদেশের আনাচে কানাচে এমন অনেকেই আছেন যারা রাজ্য ছেড়ে পালিয়ে গিয়ে অন্যত্র বিয়ে করতে চাইছেন।

তাদের অভিযোগ, ‘লাভ জিহাদ’ নিয়ে উত্তরপ্রদেশে দীর্ঘদিন ধরেই তাণ্ডব চালাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। ফলে একটা ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে।

শুধু হিন্দুত্ববাদী সংগঠনগুলোই নয়, পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। এর সঙ্গে পারিবারিক চাপ তো আছেই। আর এ সব কারণেই বিজেপি শাসিত উত্তর প্রদেশ ছেড়ে চলে যেতে চাইছেন ইকবাল এবং বারাণসীর হিন্দু তরুণীর মতো অনেকেই। অনেকে আবার নিজেদের সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন।

সম্প্রতি এ রাজ্যে ‘ধর্মান্তরণ বিরোধী’ আইন পাস হয়েছে। রাজ্য সরকার বলছে, বিয়ের নামে ধর্মান্তরণ বন্ধ করাই এই আইনের মূল লক্ষ্য। চলতি ভাষায় যাকে ‘লাভ জিহাদ’ আইনও বলা হচ্ছে। ভিন্ন ধর্মে বিয়ের ক্ষেত্রে গোটা দেশে এই আইন কার্যকর করার জন্য দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেও তা নিয়ে সরব ছিলেন। তবে হিন্দু ধর্মের মেয়েদের অন্য ধর্মে বিয়ে নিয়েই মূলত আপত্তি তাদের।

‘ধর্মান্তরণ বিরোধী’ আইনের বিষয়ে আলিগড়ের পুলিশ সুপার অরবিন্দ কুমার বলেন, যদি বিয়ের নামে ধর্মান্তরণের কোনও প্রমাণ পাওয়া যায়, তা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ওই যুগলের বিরুদ্ধে। যেখানেই থাকুন না কেন আইনি ব্যবস্থার হাত থেকে রেহাই পাবেন না।

ইলাহাবাদ হাইকোর্টের এক আইনজীবী কে কে রায় জানান, এর থেকে বাঁচার উপায় হিসেবে আদালতের দ্বারস্থ হতে পারেন যুগল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status