আ.লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটিতে ঠাঁই পেলেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 December, 2020, 4:17 PM
আ.লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটিতে ঠাঁই পেলেন যারা
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ উপ-কমিটির অনুমোদন দেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলমকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসকে সদস্য সচিব করে ৫৫ সদস্যের এ উপ-কমিটি গঠন করা হয়েছে।