ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
এশিয়ার সেরা অপি করিমের চলচ্চিত্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 2:10 PM

এশিয়ার সেরা অপি করিমের চলচ্চিত্র

এশিয়ার সেরা অপি করিমের চলচ্চিত্র

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অনেক সিনেমা। তবে এবার সেই যৌথ প্রযোজনায় নির্মাণ করেছে ‘মায়ার জঞ্জাল’ চলচ্চিত্রটি। যার ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। ইতালিতে বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতেছে অপি করিম অভিনীত এই চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী।

গত ১৮ ডিসেম্বর ইতালির রোমে শুরু হয় এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসর। এ প্রতিযোগিতার ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’-এর অফিশিয়াল সিলেকশনের ৯টি চলচ্চিত্রের মধ্য থেকে পুরস্কার জিতে নেয় এই চলচ্চিত্র। মহামারি করোনার কারণে এ বছর অনলাইন স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখানো হয় আমন্ত্রিত চলচ্চিত্রগুলো। গত ২৩ ডিসেম্বর এই উৎসবের পর্দা নামে।

বাংলাদেশ থেকে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জসীম আহমেদ। তিনি বলেন- যেকোনো প্রাপ্তি আনন্দের! এর আগেও বিশ্বের বিভিন্ন উৎসব থেকে আনন্দ বয়ে এনেছে এই চলচ্চিত্র। তবে এবারের আনন্দটা সবচেয়ে বেশি। কারণ বিজ্ঞ বিচারকরা সেরা এশিয়ান চলচ্চিত্র হিসেবে নির্বাচন করেছেন। আগামী বছরে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করেছি।

এ চলচ্চিত্রে সোমা চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। মেয়েটি কলকাতার। স্বামী আর একমাত্র সন্তান নিয়ে তার সংসার। কিন্তু তার স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা। তার স্বামী চাঁদু চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অপি করিম। দীর্ঘ ১৬ বছর পর ‘মায়ার জঞ্জাল’ চলচ্চিত্রের মাধ্যমে আবারো বড় পর্দায় ফিরলেন অপি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status